Description
High-Density Magic Melamine Sponge Cleaner
ঘর পরিষ্কারের চিরাচরিত ঝক্কি-ঝামেলাকে বলুন বিদায়! ম্যাজিক মেলামিন স্পঞ্জ আপনার ঘরের যেকোনো জেদি ও পুরনো দাগ দূর করতে পারে নিমিষেই। বিশেষ ন্যানো-প্রযুক্তিতে তৈরি এই স্পঞ্জটির জন্য কোনো দামি ক্লিনজিং লিকুইড বা ক্ষতিকর কেমিক্যালের প্রয়োজন হয় না।
প্রধান বৈশিষ্ট্য ও উপকারিতা:
পানিই যথেষ্ট: এটি ব্যবহারে কোনো সাবান, ডিটারজেন্ট বা কেমিক্যালের দরকার নেই। ফলে আপনার হাত থাকে সম্পূর্ণ নিরাপদ ও রাসায়নিকের প্রভাবমুক্ত।
মাল্টিপারপাস ব্যবহার:
কিচেন: কিচেন হুড, চুলার চারপাশের তেলকাটে চর্বি এবং পোড়া কড়াই বা হাঁড়ি-পাতিল।
দেওয়াল ও ফার্নিচার: বাচ্চাদের আঁকা পেনসিল/মার্কারের দাগ এবং কাঠের টেবিল বা প্লাস্টিকের ময়লা।
লাইফস্টাইল: সাদা স্নিকার্স বা জুতোর সোলে জমে থাকা কঠিন ময়লা।
হোম অ্যাপ্লায়েন্স: ফ্যান, গ্লাস ও ইলেকট্রিক কেটলির বাইরের পানির দাগ।
ফ্লেক্সিবল ও সহজে কাটিং যোগ্য: স্পঞ্জটি অত্যন্ত নমনীয়। সংকীর্ণ ও চিপা জায়গা পরিষ্কারের জন্য এটি কাঁচি বা ছুরি দিয়ে কেটে ছোট সাইজ করে নেওয়া যায়।
সময় ও খরচ সাশ্রয়ী: ঘরের একাধিক ক্লিনার কেনার প্রয়োজন মেটায় এবং কয়েক সেকেন্ডেই ঝকঝকে পরিচ্ছন্নতা দেয়।
ব্যবহার বিধি: ১. স্পঞ্জটি পরিষ্কার পানিতে পুরোপুরি ভিজিয়ে নিন।
২. দুই হাতের তালু দিয়ে হালকা চেপে অতিরিক্ত পানি নিঙড়ে নিন (দুমড়ে মুচড়ে চিপবেন না)।
৩. ময়লা বা দাগের ওপর হালকা হাতে ঘষে পরিষ্কার করুন।
৪. ব্যবহারের পর পানিতে ধুয়ে শুকিয়ে পুনরায় ব্যবহার করুন।
প্রডাক্ট স্পেসিফিকেশন:
উপাদান: হাই-ডেনসিটি মেলামিন ফোম
রং: সাদা
সাইজ: স্ট্যান্ডার্ড (প্রয়োজন অনুযায়ী কাটিং যোগ্য)
পুনর্ব্যবহারযোগ্য: হ্যাঁ




Reviews
There are no reviews yet.