Description
আপনার কিচেনকে আরও গুছানো, আধুনিক ও আকর্ষণীয় করতে নিয়ে এলাম 360-Degree Rotating Grain & Rice Dispenser Container। রান্নাঘরে একাধিক বয়াম বা কৌটা রাখার ঝামেলার দিন শেষ! এখন একটি মাত্র অর্গানাইজারেই রাখতে পারবেন চাল, ডাল, ছোলা, মুড়ি কিংবা পাস্তা।
মূল বৈশিষ্ট্যসমূহ:
৩৬০ ডিগ্রি রোটেটিং ডিজাইন: ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই পছন্দের চেম্বারটি সামনে এনে বাটন প্রেস করে খাবার বের করা যায়।
৬টি আলাদা চেম্বার (6-Grid): এতে রয়েছে মোট ৬টি সুনির্দিষ্ট চেম্বার, যাতে ভিন্ন ভিন্ন খাদ্যসামগ্রী আলাদা ও ফ্রেশ রাখা সম্ভব।
১০ লিটার লার্জ ক্যাপাসিটি: বিশাল ধারণক্ষমতা বিশিষ্ট এই ডিসপেনসারের প্রতিটি চেম্বারে ১ কেজিরও বেশি (প্রায় ১.৫ কেজি) খাবার অনায়াসে ধরে।
সহজ পুশ-বাটন মেকানিজম: প্রতিবার বাটন চাপলেই পরিমিত পরিমাণে খাবার নিচে রাখা ড্রয়ার বা কাপে পড়ে, ফলে অতিরিক্ত পড়ে অপচয় হওয়ার ভয় নেই।
এয়ারটাইট ও ফুড-গ্রেড ম্যাটেরিয়াল: বিপিএ-ফ্রি, পরিবেশবান্ধব ও টেকসই ফুড-গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি; যা খাবারকে আর্দ্রতা, পোকামাকড় ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখে।
স্থান সাশ্রয়ী ও আকর্ষণীয় রূপ: কিচেন কাউন্টারে খুব কম জায়গায় এটে যায় এবং আপনার রান্নাঘরের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দেয়।



